লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল এলাকার একটি ঘর থেকে গতকাল সোমবার দপুরে শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিবুল্লাহকে আটক করা হয়েছে। আত্মীয়স্বজন ও পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি