এ ক ন জ রে

লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ গতকাল মঙ্গলবার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, নিহতের পরনে লাল রঙের গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের বাঁহাতে কাটা দাগ আছে। ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে ।