‘সবার জন্য নিরাপদ সড়ক চাই’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা এ কর্মসূচি পালন করেছে। শহরের বাসস্ট্যান্ড, মহানন্দা বাস টার্মিনাল, বিশ্বরোড মোড়সহ বিভিন্ন এলাকায় যানবাহন ও সড়কে চলাচলের নিয়মাবলি-সংবলিত এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম ও অন্য সদস্যরা। সংগঠনের সদস্যরা যাত্রী, যানবাহনের শ্রমিক, পথচারী ও ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে এসব প্রচারণামূলক লিফলেট তুলে দেন।