হিন্দুধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২২তম তিরোধান দিবস গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশ-বিদেশের লোকনাথভক্তরা বারদীতে এসে ভিড় জমিয়েছেন। আশ্রম কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর লোক সমাগম বেশি হয়েছে। ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার চুরাশি চাকলা গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন।