বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগ (১৩২ বছর) পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে এ লোগো উন্মোচন করা হয়। একই সঙ্গে উৎসবে যোগ দিতে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের কাজও শুরু হয়েছে। সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে নিবন্ধনকাজের উদ্বোধন করেন।