লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ফজর ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার উপেজেলার চৌগাছা ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। ফজর ফকির লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের মৃত খোরশেদ ফকিরের ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে করে ধানের খড় নিয়ে বাড়ি ফিরছিলেন ফজর ফকির। লোহাগড়া-নড়াইল সড়কের চৌগাছা ইটভাটার পাশে তিনি নছিমন থেকে পড়ে আহত হন। লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।