গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ল্যাপটপ এবং ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে। গতকাল রোববার এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর। বক্তব্য দেন স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রমুখ।