শতকে এক মণ ধান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষক নজরুল ইসলাম প্রতি শতক জমিতে এক মণ ধান উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা৷ তিনি ৩৩ শতক জমিতে উচ্চ ফলনশীল হীরা-২ জাতের ধানের আবাদ করেছিলেন৷ সম্প্রতি ফসল কাটার পর তিনি ৩৩ মণ ধান পেয়েছেন।