মৌলভীবাজারের রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচিত আট চেয়ারম্যান এবং ৯৪ জন সদস্য শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (রাজনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান। ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুর আক্তার।