নীলফামারীর ডোমার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানরা গতকাল বুধবার শপথ নিয়েছেন। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় ডোমার সদর, বামুনিয়া ইউনিয়ন, বোড়াগাড়ী ইউনিয়ন, জোড়াবাড়ী, হরিণচড়া, গোমনাতি ইউনিয়ন, সোনারায়, পাঙ্গা মটুকপুর, কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের নির্বাচিত প্রার্থীরা শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব, ডোমার উপজেলার ইউএনও সাবিহা সুলতানা প্রমুখ।