সংক্ষেপ

শপথ গ্রহণ

কুমিল্লার মেঘনা উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত সাতটি ইউনিয়ন পরিষদের ৮৪ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আক্তার তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম দিলারা শিরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। ১১ জুলাই সোমবার কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।