সংক্ষেপ

শপথ গ্রহণ

‘আঠারো’র আগে বিয়ে নয়, এইচএসসির আগে পড়া বন্ধ নয়’—এই শপথ গ্রহণ করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিএলবাড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ৯ নম্বর বেতুয়ান পল্লি সমাজের উদ্যোগে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় গতকাল বুধবার সকালে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রায় ৩৫০ জন কিশোর-কিশোরী হাত তুলে শপথ গ্রহণ করে। শপথবাক্য পাঠ করান উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লি সমাজের সভাপ্রধান নিলুফা ইয়াসমীন ও বিএলবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম।