
একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনজন। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে তাঁদের শপথবাক্য পাঠ করান।
শপথ নিয়েছেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী উম্মে কুলসুম এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আমিরুল আলম।
গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালটের মাধ্যমে।
স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান।