শপথ নিলেন সায়রা মহসিন

গতকাল রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে নবনির্বাচিত এই সাংসদকে শপথবাক্য পাঠ করান।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন, সাংসদ মো. আব্দুস শহীদ প্রমুখ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।