হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া নয়জন বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পর্যায়ক্রমে তাঁদের শপথবাক্য পাঠ করান।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলামের পরিচালনায় এ সময় কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। নয়জন বিচারপতি হলেন: এম মোয়াজ্জেম হোসেন, সৌমেন্দ্র সরকার, আবু বকর সিদ্দিকী, মো. নুরুজ্জামান, মো. মঈনুল ইসলাম চৌধুরী, ওবায়দুল হাসান, এম ইনায়েতুর রহিম, নাঈমা হায়দার ও রেজাউল হাসান।