শফিকুল ইসলাম সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে নতুন কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১-এর জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।সূত্র জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেমকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।আগামী সপ্তাহে এই রদবদলের আদেশ কার্যকর হবে বলে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।