দেশব্যাপী বোমা হামলা

শরীয়তপুরে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সময় শরীয়তপুরের চারটি স্থানে বোমা হামলার ঘটনায় করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। শরীয়তপুরের জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম গতকাল সোমবার দুপুরে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।আসামিরা হলেন: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের মৃত রাজ্জাক ভূঁইয়ার ছেলে কামরুজ্জামান ওরফে স্বপন (২৭) ও ডামুড্যা উপজেলার মালগাঁও গ্রামের মৃত মজিদ বেপারির ছেলে মালেক বেপারি ওরফে মালেক জেহাদী (২৮)।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারে একযোগে বোমা হামলা করা হয়। ওই দিনই সদর থানার উপপরিদর্শক (এসআই) বদরুজ্জামান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারায় মামলা করেন।