শহরে ডাকাতি

মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা গত রোববার দিবাগত রাতে বাসার লোহার দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় ডাকাতেরা ঘরের লোকজনকে মারধর করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ আলীর ভাতিজা সৈয়দ সরোয়ার আলী আহত হন। ডাকাতেরা ২৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ টাকা ও পাঁচটি মুঠোফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।