ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন শিল্পকলা একাডেমির চিত্রকলা শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ হলরুমে চিত্রকলা শাখার উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হূমায়ন কবির। এ সময় ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, ইসমাইল হোসেন, নাদিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।