ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজিবুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোছাইনসহ শতাধিক শিক্ষক। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি