বাউল সাধক শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রংপুরে আজ শুক্রবার থেকে দুই দিনের উৎসব অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল পাঁচটায় রংপুর টাউন হল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।
অতিথি হিসেবে থাকছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ, শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ ও সদস্যসচিব হাসান আরিফ। দুই দিনের এ উৎসবে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।