সংক্ষেপ

শিক্ষকদের মানববন্ধন

সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলাগুলোতে নতুন জাতীয়করণ বিদ্যালয়ে এসএসসি (ভকেশনাল) শাখা রাখার দাবিতে গতকাল মঙ্গলবার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতি পাবনা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।