শিক্ষকদের মানববন্ধন

চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন। গতকাল রোববার সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক রিজাউল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।