ভোলার বোরহানউদ্দিন উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৪৩ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছে স্বপ্নতরী নামের একটি সংগঠন। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনটির সদস্যরা হলেন উপজেলার বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়া উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বপ্নতরীর সভাপতি শাহিন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, ইউএনও মো. আ. কূদদুস প্রমুখ।