ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় ফারুক আহমেদ (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার ইসলামপুর শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফারুক আহমেদ উপজেলার মিরাসানী পলিটেকনিক একাডেমির সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি মিরাসানী গ্রামে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।