শিক্ষক লাঞ্ছনাকারী র‌্যাব সদস্য চাকরিচ্যুত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত র‌্যাবের গাড়িচালক ল্যান্স করপোরাল রুহুল আমিনকে চাকরিচ্যুত করেছে র‌্যাব কর্তৃপক্ষ। তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ এপ্রিল এ ব্যবস্থা নেওয়া হয় বলে র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে।গত ২৮ মার্চ সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. সাইফুদ্দিন খানকে মারধর করেন ল্যান্স করপোরাল রুহুল আমিন। এ ঘটনায় র‌্যাব কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে রুহুল আমিনকে চাকরিচ্যুত করা হলো।