ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন গত রোববার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে সাতটিতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও চারটিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ জয়লাভ করেছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সোনালী দলের জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের এমদাদুল হক চৌধুরী।