নীলফামারীতে দুস্থ পরিবারের মেধাবী সন্তান এমন ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা আরডিআরএস। গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ হলরুমে সুবিধাভোগীদের মাঝে শিক্ষাবৃত্তির এ চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী। এ বৃত্তির আওতায় প্রতি শিক্ষার্থীর মাঝে ১৮ হাজার টাকা করে ২ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা সবাই ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা মশিউর রহমান, আনন্দ কুমার পাল, গোলাম মোস্তফা প্রমুখ। নীলফামারী প্রতিনিধি।