ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকৃর্তি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। ভোলার প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ভাঙনকবলিত এসব শিশুদের এ বস্ত্র বিতরণ করে। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোসলেহ উদ্দিন, প্রথম আলোর ভোলা বন্ধুসভার সাধারণ সম্পাদক এম সাদ্দাম হোসাইন অপি প্রমুখ।