হবিগঞ্জের সুবিধাবঞ্চিত অর্ধশত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অগ্রগামী সমাজকল্যাণ সংস্থার পর থেকে এসব বিতরণ করা হয়। হবিগঞ্জ প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতি কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমে ছিলেন বাপার জেলা সভাপতি ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ ও অগ্রগামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি আইয়ুব খান।