জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষামেলা। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পিটিআই মাঠে এই মেলার উদ্বোধন করেন সদর আসনের সাংসদ আবদুল মালেক। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম। এতে বক্তব্য দেন আ ত ম আবদুল্লাহের বাকী, রাশিদুল হক, আজিজুর রহমান প্রমুখ।