হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাইলট উচ্চবিদ্যালয়ের এক শিক্ষিকাকে মুঠোফোনে উত্ত্যক্ত করার দায়ে গত সোমবার পাঁচ বখাটে ছাত্রকে কান ধরে উঠবস ও কান ধরে উপজেলা চত্বরে প্রকাশ্য ঘোরানো হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১১ জুন উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের অধীন এসএসসি পরীক্ষার সময় শামীম মিয়া নামের এক ছাত্রকে নকল করতে বাধা দেন এক শিক্ষিকা। এ ঘটনায় সে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে কৌশলে শিক্ষিকার মুঠোফোনের নম্বর সংগ্রহ করে সে ও তার বন্ধু আওয়াল মিয়া, শাহিন মিয়া, কাসেদ মিয়া ও মনির মিয়া প্রায়ই ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করত। ইউএনও মো. নজরুল ইসলাম সরকার বলেন, ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ঘটনা না ঘটাতে পারে, সে জন্য তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।