বগুড়ার শিবগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সেই বখাটে কাজল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর ও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় গত সোমবার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক এ কে এম লুৎফর রহমান (তদন্ত) বলেন, কাজলের মতো আরও যেসব বখাটে আছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।