শিবগঞ্জ আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

আট বছর পর গত বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আজিজুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও গোপন ভোটের মাধ্যমে মোস্তাফিজার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।দলীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ এম এইচ কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।