চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে তিনটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববারের হরতালের সমর্থনে এই ভাঙচুর হয়েছে বলে জানা গেছে। ভাঙচুরের সময় র্যাব-৭ শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দেশব্যাপী হামলার পর সারা দেশে ১২টি দল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এই হরতালের সমর্থনে গতকাল রাত সাড়ে নয়টায় তারা অক্সিজেন মোড়ে যানবাহনে ভাঙচুর করে। র্যাব-৭-এর লে. কর্নেল মো. নুরুজ্জামান জানান, আকস্মিকভাবে তারা হরতালের সমর্থনে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। তখন তিনজনকে গ্রেপ্তার করা হয়।