>বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের আয়োজনে এস বি ইলেকট্রিক কিডস রাগবি লীগ-২০১৯ অনুষ্ঠিত হলো ঢাকা আউটার স্টেডিয়ামে। আটটি দলের অংশগ্রহণে ২৩ সেপ্টেম্বর থেকে দুই দিনব্যাপী এই খেলায় ৭ থেকে ৯ বছর বয়সী শিশুরা অংশ নেয়।
বিভিন্ন দলের খুদে খেলোয়াড়দের নিয়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা।খেলা শুরুর আগে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ দলের খেলোয়াড়েরা।রাগবি বল নিয়ে খেলোয়াড়ের ছুটি চলা।বিপক্ষ দলের খেলোয়াড়দের পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা এক খুদে খেলোয়াড়ের।৭ থেকে ৯ বছর বয়সী রাগবি খেলোয়াড়দের খেলায় মুগ্ধ ছিলেন দর্শকেরা।খেলার টান টান উত্তেজনার একটি মুহূর্ত।