শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিঠা ব্যাপারীপাড়া এলাকায় গতকাল সোমবার সকাল সাতটায় পুকুরে ডুবে তাহুরা জান্নাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহুরা চকরিয়া-পেকুয়া সড়ক অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনর রশিদের মেয়ে।