একনজরে

শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল বুধবার আগুনে পুড়ে আবদুর রহমান নামের দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আনাইতারা ইউনিয়নের আনাইতারা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহমান এ গ্রামের আবদুল আলীমের ছেলে। এলাকার কয়েকজন জানান, গতকাল সকালে আলীমের স্ত্রী বিমলা বেগম তাঁর শিশুসন্তান আবদুর রহমানকে উঠানে বসিয়ে রেখে বাড়ির কাজ করছিলেন। এ সময় আবদুর রহমান পাশে রাখা ছাইয়ের আগুনে পড়ে যায়। এতে তার সারা শরীর দগ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে আবদুর রহমান মারা যায়। l মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি