শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মেমিনপাড়া গ্রামে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে ডুবে তানভির আহম্মেদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তানভির দৈনিক দিনকাল-এর নাচোল উপজেলা প্রতিনিধি মতিউর রহমানের ছেলে। মতিউর রহমান জানান, সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল তানভির। নানার বাড়িতে পুকুরের পাশে সে খেলা করছিল। এ সময় পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।