ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁদগাঁও গ্রামে ভুট্টাখেত থেকে নাদিরা বেগম (৬) নামের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। গত বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসী লাশটি দেখে থানায় খবর দেয়। পুলিশ বিকেল পাঁচটার দিকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আবদুল কুদ্দুস বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের মহসীন আলীকে গ্রেপ্তার করেছে।