দুই বছর তিন মাস বয়সের ছোট্ট শিশু অর্পিতা জন্মের পর থেকেই হার্টের গুরুতর সমস্যায় ভুগছে। তার হার্টে দুটি ছিদ্র থাকার পাশাপাশি ধমনি দিয়ে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। ইতিমধ্যে দেশে ও ভারতে একাধিক চিকিৎসক তাকে দেখেছেন। কিন্তু কখনোই সে পুরোপুরি সুস্থ হয়নি। এখন সে গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অর্পিতার সাধারণ চাকরিজীবী মা-বাবা মেয়ের চিকিৎসায় ইতিমধ্যে সাত লাখ টাকার বেশি খরচ করে ফেলেছেন। এখন আরও প্রয়োজন ১০ লাখের বেশি টাকা। কিন্তু এই টাকা তাঁদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য তাঁরা মেয়েকে বাঁচাতে সমাজের সহূদয় ব্যক্তিদের সাহায্যপ্রার্থী। সাহায্য পাঠানোর ঠিকানা: শিমসন মণ্ডল, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৪১০, জনতা ব্যাংক, মেহেরপুর শাখা, মোবাইল: ০১৭১১০৬৩১৯২।