সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য গতকাল শুক্রবার পাবনার ঈশ্বরদী শহরের বাবুপাড়া রেলওয়ে মাঠে উৎসবের আয়োজন করা হয়। শিশুরা মজার সব খেলা, গান, কবিতা, গল্প, আবৃত্তি, মেহেদি মাখানো ও প্রতীকী জন্মদিনের কেক কেটে হইহল্লোড়ে মেতে থাকে। বিকেলে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সেপটার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করা হয়। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি|