মাগুরার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে গতকাল রোববার এক শিশু (৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, শিশুটি দুপুরে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। এ সময় ওই গ্রামের মো. জুয়েল তাকে ধর্ষণ করে। সদর থানার এসআই দাউদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।