সংক্ষেপ

শিশু নিহত

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের চাপায় মো. আজাদ নামের আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। আজাদ পৌরসভার কোচপাড়ার নবী উল্লাহর ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষচন্দ্র ধর বলেন, নিহত শিশুর পরিবার ও মাইক্রোবাস মালিকের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে।