চাঁপাইনবাবগঞ্জে শিশু পাচারের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেঞ্চদ শাহদানী গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন: শিবগঞ্জ উপজেলার কর্ণখালী মির্জাপুর গ্রামের শরিফুল ইসলাম ও মো. আবু এবং ভোলাহাট উপজেলার ফতেপুরের মো. সেলিম। আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৫ জুলাই আসামিরা কর্ণখালী মির্জাপুর গ্রামের আইজুল হকের প্রতিবন্ধী ছেলে মো. রুবেলকে (১৪) ভারতে পাচার করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন আইজুল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত এ রায় দেন।