শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে শীতলক্ষ্যা নদীতে গতকাল শুক্রবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, গতকাল সকাল থেকে দখল করা ১০০ ফুট পাকা দেয়াল ও দুই হাজার ঘনফুট বালু অপসারণ করে নদী দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিম, সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের প্রমুখ।