শীতলক্ষ্যা থেকে ৬৯৫ বস্তা গমসহ আটক ৫

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৬৯৫ বস্তা সরকারি গমসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার রাত ১১টায় কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: কেরামত আলী (৩৮), খোরশেদ আলম (৩২), মামুন (২০), দেলোয়ার হোসেন (৫০) ও নেকবর আলী (৩৫)।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শুক্রবার রাত ১১টায় কোস্টগার্ড সদস্যরা শহরের নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ৬৯৫ বস্তা সরকারি গমসহ একটি ট্রলার ও পাঁচজনকে আটক করেছে।