শীতের সবজির বাজার

চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের শঙ্খ নদের তীরে চরতি, কালীপুর জামিতজুরি, সাতবারিয়াসহ বিভিন্ন স্থানে উৎপাদন হয় বেগুন, মুলা, শিমসহ বিভিন্ন সবজি। শহরের লোকদের কাছে এই সবজি বেশ জনপ্রিয়। তাই ভালো দামের আশায় নদীপথে এসব সবজি নিয়ে আসা হয় জেলার দোহাজারী বাজারে। এই বাজারে প্রতি কেজি বেগুনের দাম ২৫ থেকে ৩২ টাকা, মুলার দাম ১৫ থেকে ২০ টাকা এবং শিম ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়। বাজার থেকে সড়কপথে এসব সবজি শহরে নিয়ে নিয়ে যান পাইকারি বিক্রেতারা। ছবিটি বুধবার সকালে তোলা। ছবিগুলো সম্প্রতি ক্যামেরাবন্দী করা।

ভালো দাম পাওয়া যায় বলে চন্দনাইশ ইউনিয়নের অনেক কৃষকই সবজি চাষে মন দিয়েছেন। শঙ্খ নদের তীর, চট্টগ্রাম।
ভালো দাম পাওয়া যায় বলে চন্দনাইশ ইউনিয়নের অনেক কৃষকই সবজি চাষে মন দিয়েছেন। শঙ্খ নদের তীর, চট্টগ্রাম।
খেত থেকে সবজি সংগ্রহ করে দোহাজারী বাজারে নেওয়া হচ্ছে সবজি। শঙ্খ নদ, চট্টগ্রাম।
নৌকা থেকে নামানো হচ্ছে সবজি। দোহাজারী, চট্টগ্রাম।
সবজিতে পানি ছিটাচ্ছেন এক বিক্রেতা। দোহাজারী, চট্টগ্রাম।
জমজমাট সবজির বাজার। দোহাজারী, চট্টগ্রাম।
বাজারে বড় বেগুনের পসরা সাজিয়ে বসেছেন এক পাইকারি বিক্রেতা। দোহাজারী, চট্টগ্রাম।
বাজারের সবজি শহরে পাঠানোর জন্য প্রস্তুত। দোহাজারী, চট্টগ্রাম।