শেখ হাসিনাকে খালেদা জিয়ার ইফতারের দাওয়াত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিবছরের মতো এবারও রাজনৈতিক নেতাদের সম্মানে ২ জুলাই ইফতারের আয়োজন করছেন খালেদা জিয়া। বসুন্ধরা কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দাওয়াতপত্র পৌঁছে দেন। সেখানে কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিন পত্রটি গ্রহণ করেন৷