শেরপুরে সীমানা পিলার বিক্রির সঙ্গে জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার শেরপুর শহরের বিসিক শিল্পনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিলারও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেসেরচর পূর্ব পাড়ার নজরুল ইসলাম, সওদাগর পাড়ার মো. মাসুম, শিবেরচর গ্রামের বিশু মিয়া, বকশীগঞ্জ বাজার এলাকার আবুল হাশেম ও মো. শফি মিয়া। তাদের গতকাল বিকেলেই শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।